Tuesday, June 9, 2026

ব্র্যান্ডের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করে পরিবর্তে ত্রাণ দেওয়ার প্রস্তাব আফ্রিদির

Date:

Share post:

দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার এগিয়ে এলেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। প্রাক্তন পাক অলরাউন্ডারের ফাউন্ডেশন গরিব পরিবারগুলিতে রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। আফ্রিদি জানিয়েছেন, যেসব ব্র্যান্ড তাঁকে বিজ্ঞাপনের জন্য কাজ করাতে চান তাঁদের জন্য তিনি বিনা পারিশ্রমিকেই সেই কাজ করবেন। তার পরিবর্তে দেশবাসীর জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে রেশনের ব্যবস্থা করে দিতে হবে। তাঁর এই কাজের প্রশংসা করেছেন যুবরাজ সিং এবং হরভজন সিং।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন পাক অলরাউন্ডার। তিনি বলেন, “বিজ্ঞাপন ও প্রচারের জন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ব্র্যান্ডের কাছে আমার একটা প্রস্তাব আছে। বিনা পারিশ্রমিকে আমি তাদের কাজ করব। তার বদলে রেশন আর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করতে হবে কোম্পানিগুলিকে।”

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...