Tuesday, March 17, 2026

৩মে পর্যন্ত লকডাউন, হটস্পটে কড়া ব্যবস্থা: মোদি

Date:

Share post:

নববর্ষের সকালে করোনাযুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন:

ভারতের শক্তিশালী লড়াই চলছে।

দেশবাসীর ত্যাগ অনেকটাই রুখছে করোনাকে। কষ্ট হলেও মানুষ লড়ছে। জানি খুব যন্ত্রণা। খাবার, যাতায়াত, বাড়ি থেকে দূরে থাকা- খুব কষ্টের। আমি প্রণাম করছি।

এটাই তো জনগণের শক্তি। বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে শ্রদ্ধার্ঘ।

দেশের নানা জায়গায় নানা সমস্যা। উৎসব ব্যাহত। নববর্ষের অনুষ্ঠান না করে সংযম। বাড়িতে থেকে পালন। নতুন বছরের মঙ্গলকামনা করছি।

আজ বিশ্বে করোনার ভয়ঙ্কর প্রভাব স্পষ্ট। ভারত রোখার চেষ্টা করছে। যখন এখানে একটা কেসও ছিল না, তখন আমরা বিদেশ থেকে আসাদের পরীক্ষা ও আইসোলেশন। যখন আক্রান্ত একশ নয়, তখন ব্যবস্থা। আক্রান্ত দুশো হতেই তারপর লকডাউন। সমস্যা দেখেই ব্যবস্থা।

এমন সমস্যা যে অন্য দেশের সঙ্গে তুলনা হয় নি। তবু বড় দেশগুলোর থেকে এখন ভারত ভালো জায়গায়। ভারতের থেকে সেসব দেশে ত্রিশ গুণ বেশি ক্ষতি। ভারত সময়ে সিদ্ধান্ত না নিলে কী হত ভাবতেই ভয় হয়।

এটা বোঝা যাচ্ছে আমাদের পথ ঠিক।
সামাজিক দূরত্ব ও লকডাউন কাজ দিচ্ছে।
আর্থিক ক্ষতি। তবে জীবন বাঁচছে।

সব রাজ্য সরকারগুলি ভালো কাজ করছে। স্থানীয় প্রশাসনও ভালো কাজ করছে।

তবুও করোনা বাড়ছে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করছেন।
কীভাবে ক্ষতি কম। কীভাবে এগোব, লোকের কষ্ট কমাবো, সবার সঙ্গে কথা বলে বুঝলাম সবাই চান লকডাউন বাড়ছে।

তাই লকডাউন ৩ মে পর্যন্ত দেশে বাড়ানো হচ্ছে।

নতুন ছড়াতে দেওয়া যাবে না।

হটস্পটে কড়া ব্যবস্থা।

২০/৪ পর্যন্ত সব এলাকা, থানা মূল্যায়ন হবে।
যাদের করোনা প্রভাব কম, কিছু জরুরি কাজে অনুমতি। নিয়ম ভাঙলে সব বন্ধ।

দুতিনদিনের মধ্যে নতুন গাইডলাইন।
অসংগঠিত শ্রমিক, কৃষকদের স্বার্থে কাজ হচ্ছে, হবে।
খাবার, ওষুধ মজুত আছে যথেষ্ট।
সাপ্লাই লাইন ঠিক আছে।

স্বাস্থ্য কাঠামো বাড়ছে।
যথেষ্ট বেড আছে।
তরুণ বিজ্ঞানীদের কাছে আবেদন, করোনার প্রতিষেধক তৈরিতে কাজ করুন।

আমরা নিয়ম মানব।

1) বয়স্কদের খেয়াল রাখুন। বিশেষত অসুস্থদের।

2) লকডাউন ও সামাজিক দূরত্ব মানুন। মাস্ক ঘরে বানিয়ে পরুন।

3) নিজের শরীরে শক্তি বাড়াতে গরম জল ও নির্দেশ মানুন।

4) আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

5) গরিবদের খাওয়ান।

6) আপনার ব্যবসার কর্মীদের ছাঁটাই নয়।

7) করোনাযোদ্ধা ডাক্তার, নার্স, পুলিশসহ সবাইকে সম্মান দিন।

এটা সপ্তপদী পথ।
বাড়িতে থাকুন। সুস্থ থাকুন।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...