Wednesday, June 10, 2026

করোনার জের, পয়লা বৈশাখে জনশূন্য তারাপীঠ

Date:

Share post:

নববর্ষের প্রথম দিনে জনশূন্য তারাপীঠে। প্রতি বছর পয়লা বৈশাখে তারাপীঠে মা তারার মন্দিরে হালখাতার পুজো করে নতুন বছরে ব্যবসা শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরিবারের মঙ্গল কামনা করে এই দিনে প্রার্থনা করতে আসেন সাধারণ মানুষও। সব মিলিয়ে তারাপিঠে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। কিন্তু এবছর অন্য চিত্র। করোনাভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের অন্যান্য মন্দিরের মতো তারাপীঠের মন্দির পুণ্যার্থীদের জন্য বন্ধ।

নিয়ম মেনে শুধুমাত্র সেবাইত মা তারার নিত্য পুজো করছেন। করোনা সচেতনতার জন্য ভক্তদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে করোনার জেরে বন্ধ সতী পীঠের অন্যতম পীঠ কংকালীতলা। বিশ্বভারতী উপাসনা গৃহে সকালে পাঠের মধ্যে দিয়ে বাংলার বর্ষ বরণ হয়ে থাকে। সন্ধে বেলা বিভিন্ন অনুষ্ঠান হয়। এবার সবই বাতিল করা হয়েছে।

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...