Wednesday, March 18, 2026

নিয়ম-নীতি মেনেই শুরু হবে ১০০ দিনের কাজ, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

১০০ দিনের কাজ শুরু করা যেতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন আনা দিন খাওয়া শ্রমিকদের কথা মাথায় রেখেই তিনি ১০০ দিনের কাজ শুরু করার কথা বলেন। এই লকডাউনের মধ্যে শ্রমিকদের যাতে চিন্তা করতে না হয়, যে কীভাবে তাঁদের সংসার চলবে। অর্থাৎ ২০ এপ্রিলের পর থেকে শুরু হবে ১০০ দিনের কাজ। প্রায় এক কোটি শ্রমিক তাতে উপকৃত হবে বলে জানা যাচ্ছে। তবে বারবার তিনি মনে করিয়ে দিয়েছেন লকডাউনের নিয়ম নীতি এতোটুকু যেন উলঙ্ঘন না করা হয়। অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পড়া আবশ্যকীয়। এবং স্যানিটেশনের পরেই যেন কাজ শুরু হয়।

spot_img

Related articles

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...