Sunday, April 5, 2026

করোনার ‘হটস্পট’ কলকাতা-সহ বাংলার ১১ জেলা, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

দেশের ১৭০টি এলাকাকে করোনার ‘হটস্পট’ জেলা হিসাবে চিহ্নিত করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ এই তালিকায় রয়েছে বাংলার ১১টি জেলা ৷ বেশি সংক্রমণের তালিকায় আছে কলকাতা-সহ রাজ্যের ৪ জেলা৷ রাজ্যের এই ‘হটস্পট’ চিহ্নিত এলাকার বাড়ি-বাড়ি সমীক্ষা চালানোর কাজ শুরু করতে রাজ্যকে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

বেশি সংক্রমণের তালিকায় রাখা হয়েছে রাজ্যের ৪ জেলাকে,

◾কলকাতা

◾হাওড়া

◾পূর্ব মেদিনীপুর

◾উত্তর ২৪ পরগনা৷

রাজ্যের আরও ৭ জেলাকে “গণ্ডিবদ্ধ সংক্রমণ”-এর তালিকায় রাখা হয়েছে ৷ এই জেলাগুলি হলো,

◾দক্ষিণ ২৪ পরগনা

◾হুগলি

◾নদিয়া

◾জলপাইগুড়ি

◾পশ্চিম বর্ধমান,

◾দার্জিলিং,

◾পশ্চিম মেদিনীরপুর

কেন্দ্র জানিয়েছে,

◾করোনার ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত দেশের ১৭০ জেলার জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে হটস্পট ‘সিল’ করা হচ্ছে বুধবার মধ্যরাত থেকে৷

◾এই সিল করা এলাকায় ঢোকা- বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

◾স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কে তথ্য নেবেন।

◾জেলাগুলিতে “বিশেষ করোনা হাসপাতাল” তৈরি করতে বলা হয়েছে।

◾স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থাকতে ট্রেনিং দেওয়ার কথাও বলা হয়েছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...