Friday, June 26, 2026

করোনার হটস্পট কলকাতা-সহ ৬ মেট্রো-সিটি , চিহ্নিত দেশের ১৭০ জেলাও

Date:

Share post:

🔴 দেশের ১৭০ জেলাকে করোনাভাইরাসের ‘হটস্পট’ ঘোষণা করলো কেন্দ্র৷ এই জেলাগুলি ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে৷

🔴 এ ছাড়া ২০৭ টি জেলা চিহ্নিত হয়েছে সম্ভাব্য হটস্পট বা ‘হোয়াইট জোন’ হিসেবে।

🔴 বাকি ৩৫৩টি জেলায় করোনার সংক্রমণ প্রায় শূন্য, অর্থাৎ ‘গ্রিন জোন’।

◾কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুধবার জানিয়েছে, এই
‘হটস্পট’-এর তালিকা বা ‘রেড জোন’- এ আছে কলকাতা-সহ দেশের ৬ টি মেট্রো-সিটি৷ প্রসঙ্গত, গোটা দেশের জেলার সংখ্যা ৭০০টি৷

◾মূলত, করোনা- সংক্রমণ ওই নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে বিশেষ এই পরিকল্পনা করা হয়েছে।

◾সারা দেশের এই হটস্পটগুলিতেই রয়েছে মোট আক্রান্তের ৮০ শতাংশ।

◾ রাজ্যগুলির ক্ষেত্রেও একই ভাবে ৮০ % আক্রান্ত এই হটস্পটগুলিতেই রয়েছেন।

◾এই ১৭০টি হটস্পটের মধ্যেও আবার ১২৩টি জেলাকে ‘ব্যাপক সংক্রমিত’ বলে উল্লেখ করা হয়েছে।

◾১২৩ জেলার মধ্যে রয়েছে রাজধানী দিল্লির মোট ৯টি জেলার সব ক’টিই৷

◾মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু আর্বান, হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর এবং আগ্রা-র বেশ কিছু এলাকাও রয়েছে।

◾এর বাইরেও যদি কোনও এলাকায় দ্রুত হারে সংক্রমণ ছড়ায় বা আক্রান্তের সংখ্যা ৪ দিনের কম সময়ে দ্বিগুণ হয়ে যায়, সেগুলিও হটস্পটের আওতায় চলে আসবে।

◾বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল জানিয়েছেন, এই হটস্পট বা রেড জোনগুলিতে আরও ২৮ দিন সমস্ত রোগী কোভিড নেগেটিভ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ জারি থাকবে।

◾এই এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে৷

◾ব্যাপক হারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হবে।

◾বাড়ি বাড়ি ঘুরে এই সব এলাকায় কারা ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন, সেই সব তথ্যও সংগ্রহ করা হবে।

◾গ্রামাঞ্চলে করোনার কেন্দ্রস্থল থেকে ৩ কিমি ব্যাসার্ধ এলাকাকে “রেড জোন” হিসেবে ধরা হবে।

◾এর বাইরে মোট ৭ কিমি ব্যাসার্ধ এলাকাকে ধরা হবে বাফার জোন বা “অরেঞ্জ জোন”।

◾কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল বুধবার জানিয়েছেন, “রাজ্য ও জেলা প্রশাসনই যেহেতু এলাকা সম্পর্কে ভাল জানতে ও বুঝতে পারবে, তাই করোনার কেন্দ্রস্থল নির্ধারণ করবেন জেলা প্রশাসন৷ এই কাজ কেন্দ্র পারবে না।’’

◾আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা মানুষজনকে চিহ্নিত করা থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার দায়িত্বও জেলা প্রশাসনের।

◾ঘোষিত হটস্পটের সংখ্যা, পরিস্থিতি বিবেচনা করে বাড়তে বা কমতে পারে৷

◾সংক্রমণের হার কেমন, আক্রান্তের সংখ্যা কী হারে বাড়ছে বা কতটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে, এই সমস্ত তথ্য দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে।

◾সেই তথ্য অনুযায়ী এই হটস্পটের তালিকা পরিবর্তন হতে পারে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...