Sunday, June 14, 2026

লকডাউনের নববর্ষে তৈরি হলো নতুন গান, গাইলেন ১৬ জন তরুন শিল্পী

Date:

Share post:

লকডাউন চলছে৷ এখন বাড়ির বাইরে এক পা-ও বেরোনো যাচ্ছে না।

তাতে কী ? ১৬ জন শিল্পী ঘরে বসে বসেই লিখলেন নতুন ভাবনার কথা৷ লেখা হলো নতুন বাংলা গান৷ লকডাউনেই দেওয়া হলো সুর৷ ওই ১৬ জন তরুন শিল্পী একসঙ্গে গাইলেন নববর্ষের গান৷ পয়লা বৈশাখ নতুন বাংলা গান তৈরি হলো, ‘এসো বন্ধু’৷
‘সারেগামাপা ২০১৮-১৯’-র এই ১৬ জন শিল্পী ঘরে বসে বসেই সৃষ্টি করলেন ইতিহাস৷
লকডাউনে কীভাবে তৈরি হলো এই গান ?

প্রথমেই ১৬ জন মিলে খুলে ফেললেন একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ।
প্রত্যেকে ঘরে বসে বসেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কী গাইবেন আর কেমন ভাবে গাইবেন সেসব নিয়েই আলোচনা হলো।

তৈরি হল নতুন বাংলা গান, নববর্ষের দিনে নতুন বাংলা গান, ‘এসো বন্ধু ।’

এই ১৬ জন শিল্পী হলেন অঙ্কিতা, স্নিগ্ধজিৎ, গৌরব, রাহুল, অবন্তী, অনন্যা, অভ্রতনু, গুরুজিত, সুমন,স্নেহা, ঋষিতা, লামা, তন্ময়, হৃতি, প্রতিভা এবং প্রীতম।
গানের অডিও রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিং দুটোই বাড়িতে বসে করেছেন তাঁরা।

সংগীত আয়োজন করেছেন অভ্রতনু৷ ভিডিও এডিট করেছে রাহুল। গানটি লিখেছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়।

করোনাভাইরাসে কাঁপছে বিশ্ব। আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঘরবন্দি মানুষ হতাশ। নতুন বছরে, নতুন আশার কথাই তুলে ধরেছে এই গান, জানালেন শিল্পীরা।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...