Sunday, June 14, 2026

২০এপ্রিলের পর রাজ্যে যে ক্ষেত্রগুলিতে কাজ শুরু হবে

Date:

Share post:

প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বিচার করে বেশ কিছু ক্ষেত্রে কাজ শুরু হবে ২০এপ্রিলের পর। সেই সুর ধরেই বুধবার মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানালেন—

১. ২০ এপ্রিল থেকে একদিন অন্তর কাজ করবেন ডেপুটি সেক্রেটারি স্তরের আধিকারিকরা।

২. এটা ধান কাটার সময়। আগেই সিদ্ধান্ত হয়েছিল, মাঠে যেহেতু ভিড় কম হয়, তাই ফসল তোলার কাজ চলবে। ফসল পৌঁছানোর ব্যাপারে সরকারি সাহায্য মিলবে।

৩. ১০০ দিনের কাজ শুরু করা যেতে পারে।

৪. গ্রামীন শিল্প, অর্থাৎ ছোট ছোট শিল্পগুলির উৎপাদন শুরু করা যেতে পারে।

৫. তথ্য প্রযুক্তি ক্ষেত্র শুরু করা যায়।

৬. পিএইচই, সেচ, বাড়ি তৈরি অর্থাৎ নির্মাণ শিল্পে ১৫% কর্মী দিয়ে কাজ করা যেতে পারে।

৭. চটকল শ্রমিকদের জন্য সুখবর। ফসলের জন্য বস্তা লাগবে। কেন্দ্রও চাইছে কাজ শুরু হোক। তাই চটকলগুলি ১৫% কর্মী নিয়ে কাজ করতে পারলে শুরু করুক।

৮. ইটভাটার কাজও লকডাউনের নিয়ম মেনে করা যেতে পারে।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...