Tuesday, April 7, 2026

ট্রেন চলার গুজব! বান্দ্রায় লকডাউন ভেঙে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের জমায়েত, লাঠিচার্জ

Date:

Share post:

হোয়াটসঅ্যাপে ভুয়ো খবরের জের। সকালে হোয়াটসঅ্যাপে খবর ছড়ায় যে ট্রেন চলাচল শুরু হয়েছে। মুম্বই থেকে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশগামী ট্রেন চলবে। এই ভুয়ো খবরের জেরেই লকডাউন ভঙ্গ করে হাজার হাজার শ্রমিক দুপুরে জড়ো হয় বান্দ্রা স্টেশন চত্বরে। তার জেরেই করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রে মঙ্গলবার লকডাউন ভঙ্গের বৃহত্তম ভয়ঙ্কর ঘটনা ঘটল বলে জানা গিয়েছে।

দিল্লির আনন্দবিহারের পর এবার মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্ট। হাজার হাজার অসংগঠিত শ্রমিক মঙ্গলবার লকডাউনের নিয়মকানুনের তোয়াক্কা না করে জমায়েত হয় বান্দ্রা স্টেশন চত্বরে। তাদের দাবি, নিজেদের ঘরে ফিরতে দিতে হবে তাদের। সোশ্যাল ডিসট্যান্সিং-এর তোয়াক্কা না করে হাজার হাজার শ্রমিক জড়ো হয় বান্দ্রা ওয়েস্ট এলাকায়। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়। পুলিশকে পরিস্থিতি সামলাতে প্রচন্ড বেগ পেতে হয়। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে জড়ো হওয়া অসহিষ্ণু শ্রমিকদের ছত্রভঙ্গ করতে হয়। এরপর এলাকা স্যানিটাইজ করা শুরু করে পুলিশ। শ্রমিকদের অধিকাংশেরই বক্তব্য, সরকারের কাছ থেকে খাদ্য ও প্রয়োজনীয় রেশন পাওয়া যাচ্ছে না। তাই তারা নিজেদের রাজ্যে ফিরতে মরিয়া। এই ঘটনার জেরে এরপরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশাসনিক অপদার্থতা ঢাকতে শিবসেনা সহ জোট সরকারের মন্ত্রীরা কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলছেন।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...