Monday, April 6, 2026

করোনা পরিস্থিতিতে যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন পরমব্রত

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সোনাগাছি এলাকায়

যৌনকর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তিনি।

লকডাউন চলায় সমস্যায় পড়েছেন একাংশের মানুষ। কার্যত অর্ধাহারে দিন কাটছে তাঁদের। দুর্বার সমন্বয় সমিতির সঙ্গে যৌথ ভাবে এবার যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন পরমব্রত চট্টোপাধ্যায়। মাস্ক পরে নিজেই মাঠে নেমে পড়েছেন অভিনেতা। নিজের হাতে তুলে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার।

পরমব্রতর কথায়, যৌনকর্মীদের সমাজ নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। তাঁরা কিন্তু সমাজের একটা অংশ। এই সত্যিটা ২০২০–তে দাঁড়িয়েও মেনে নিতে পারে না এই সমাজ। তাঁদের আয়ের পথ সম্পূর্ণভাবে বন্ধ, সেটা অনেকেই ভেবে দেখেন না বলে মনে করেন অভিনেতা। পরমব্রত বলেন, এই কঠিন সময়ে যৌনকর্মীদের পাশে দাঁড়ানো নিজের দায়িত্ব।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...