Friday, June 26, 2026

ঘরবন্দি মানুষের জন্য শৈল্পিক বার্তা নিয়ে নবকল্লোলের নব প্রয়াস “Quarantine Shorts”

Date:

Share post:

দুনিয়া জুড়ে থাবা বসিয়েছে নরখাদক করোনা ভাইরাস। আর এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ঘরে থাকার। ভাইরাসের নেটওয়ার্ক কাটতে চলছে গ্লোবাল ইমার্জেন্সি। ব্যতিক্রম নয় আমাদের দেশ তথা শহর।

ভাইরাসে আক্রান্তহীন মানুষও সেল্ফ কোয়ারেন্টাইন বা সেল্ফ আইসোলেশনে থেকেই প্রতিনিয়ত জীবন যাপনের চেষ্টা করতে হচ্ছে। করোনা মোকাবিলায় লকডাউন ছাড়া আর কোনও বিকল্প নেই মানুষের হাতে। তাই সকলেই মেনে নিয়েছে গৃহবন্দি জীবনকে।

তবে লকডাউনে সারাদিন ঘরে থেকে মানুষের মন ভালো নেই। অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি কবে এই করোনা থেকে মুক্তি পাওয়া যাবে সেই অনিশ্চয়তা নিয়েই দিন কাটছে আম জনতার। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই কলকাতার সুপরিচিত ও জনপ্রিয় নবকল্লোল থিয়েটার গ্রুপ নাটক মঞ্চস্থ করতে পারছে না। কিন্তু নাটক ও থিয়েটার প্রেমী মানুষের জন্য এক অভিনব পন্থা নিয়েছে নবকল্লোল।

এই লকডাউনের সময় ঘরে থেকেই কঠিন পরিস্থিতিকে শিল্পের মাধ্যমে কাটিয়ে ওঠার একটা চেষ্টা করছে নিজেদের এবং সাধারণ মানুষের জন্যেও। দলের সদস্যরা ঘরে থেকেই নিজেরা মোবাইলে Short Film তৈরি করছে। এবং সেই Short Film সম্পাদনা করে নবকল্লোল-এর অফিসিয়াল Page-এ Upload করা হচ্ছে প্রতিদিন। এই Project টির নাম দেওয়া হয়েছে “Quarantine Shorts”.

ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ের ওপর বেশ কিছু ছোট ছবি প্রকাশিত হয়েছে । তার মধ্যে থ্রিলার যেমন রয়েছে, আবার রয়েছে সামাজিক বার্তাও। উল্লেখ্যযোগ্য ছবিগুলি হলো সৌপ্তিক দে’এর “A Night Mare”, রাহুল চক্রবর্তীর “The Wheel Of Time”, আত্রেয়ীর ছবি “ঘুম”, সায়ন ঘটকের ছবি ”www.ghoom.com”-সহ বেশকিছু ছোট ছবি প্রকাশিত হয়েছে। আরও কিছু ছবি আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে । নবকল্লোল-এর পক্ষ থেকে জানানো হয়েছে এই চেষ্টা শুধুমাত্র বিনোদনের জন্য নয়, ঘরে থেকেই লড়াই করার জন্য সাধারণ মানুষকে একটা শৈল্পিক বার্তা দেওয়া।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...