Friday, June 26, 2026

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, জানিয়ে দিল হাওয়া অফিস

Date:

Share post:

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে দক্ষিণবঙ্গেরও বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার-কোচবিহার-জলপাইড়িতে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি। হতে পারে শিলাবৃষ্টিও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দুই দিনাজপুর ও মালদহতে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ-নদিয়া-বীরভূম-উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে, কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রী বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯৪ শতাংশ । গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ায় উত্তাল হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা। সমুদ্রের মাঝে এই ঝড়ের জেরে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের।

এদিকে, আগামী ১৭ এপ্রিল থেকে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর জেরে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ৪৮ ঘণ্টায় অসম-মেঘালয় মিজোরাম-ত্রিপুরাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্য সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...