Saturday, June 13, 2026

কেন্দ্রের গাইডলাইন: কী কী বিষয়ে মিলবে ছাড়?

Date:

Share post:

জাতির উদ্দেশে ভাষণে মঙ্গলবারই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ২০ এপ্রিলের পরে কিছু কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় মিলতে পারে। প্রধানমন্ত্রী ঘোষণা মতোই বুধবার নির্দেশিকা জারি করে কোথায় কোথায় ছাড় দেওয়া হবে তা জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

যে যে ক্ষেত্রগুলি অত্যাবশ্যকীয় পণ্য, গ্রামীণ অর্থনীতি, কৃষিকাজ এবং জীবিকার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলিকে ছাড়ের আওতায় আনা হচ্ছে।
ছাড়ের আওতায় থাকছে-

• অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন

• বিশেষ অর্থনৈতিক অঞ্চল

• আন্তঃরাজ্য পণ্য পরিবহণ

• কয়লা, খনি, তেল উত্তোলন

• তথ্যপ্রযুক্তি কেন্দ্র, অর্থনৈতিক ক্ষেত্র

• আইটি হার্ডওয়ার নির্মাণ

• সংক্রমিত এলাকা বাদে বাকি সব এলাকার কৃষিক্ষেত্র

• কৃষি সম্পর্কিত শিল্প

• কৃষিজাত পণ্যের উৎপাদন, অনুমোদিত কিষাণ মান্ডির মাধ্যমে এবং স্থানীয় স্তরে ফসল বিক্রি

• দুধ বিক্রি ও সরবরাহ

• মাছ চাষ ও পোল্ট্রি ফার্ম

• চা ও কফি উৎপাদন ক্ষেত্র

• রাবার চাষের ক্ষেত্র

• উদ্যান পালন

• একশো দিনের কাজ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, রাস্তা তৈরি, সেচ প্রকল্প, নির্মাণ শিল্প, কুটির শিল্প, গ্রামাঞ্চলে শিল্প প্রকল্পের কাজ

গ্রামীণ অর্থনৈতিক উন্নতি এবং গ্রামাঞ্চলে কাজের সুযোগ তৈরি করতেই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। এইসব ক্ষেত্রে চালু হলে পরিযায়ী শ্রমিকরাও কাজ করার সুযোগ পাবেন। তবে, সব ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বৃদ্ধি এবং কোনো সংক্রমণ রোধের সমস্ত ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...