Wednesday, April 8, 2026

মাস্ক মাস্ট: না পরলে বাড়ি পাঠাবে পুলিশ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাস্তায় বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। বুধবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইনে বলা হয়, রাস্তায় বেরলে মাস্ক পরতেই হবে। এই পরিস্থিতিতে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন ‘মাস্ক মাস্ট’। মাস্ক না পরে বাইরে বেরোলে বাড়ি ফেরত পাঠিয়ে দিতে পারে পুলিশ। স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।

এই বিষয়ে বেশ কয়েক রকম মাস্ক দেখান মুখ্যমন্ত্রী। তিনি নিজে একটি এনজিও-র তৈরি মাস্ক পরে ছিলেন। এরপরে গামছা, শাড়ি টুকরো, শাড়ির আঁচল, তোয়ালে, ওড়না-এসব দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মাস্ক তৈরি করে পরা যায়- সেটা নিজে সাংবাদিকদের সামনে দেখান মুখ্যমন্ত্রী। মাস্ক কিনে পরার দরকার নেই, বাড়িতে তৈরি করে ব্যবহার করা যেতে পারে বলে জানান মমতা।
তিনি বলেন, মাস্ক পরতেই হবে। শুধু বাইরে নয়, ঘরেও যদি বেশি লোক একসঙ্গে কাজ করে, এক জায়গায় বসে কথা বলে, সেখানেও মাস্ক পরাটা জরুরি। সে ক্ষেত্রে বাড়িতে তৈরি করা মাছ সবচেয়ে ভালো। কারণ সেটাকে ব্যবহারের পরে ধুয়ে ব্যবহার করা যেতে পারে।

Related articles

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...