Wednesday, March 25, 2026

করোনায় মৃত ও পরীক্ষা তথ্য মামলায় রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, শুক্রবার ফের শুনানি

Date:

Share post:

পশ্চিমবঙ্গে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা ও কোভিড-১৯ টেস্টের হিসাব গোপন করছে রাজ্য সরকার। দেওয়া হচ্ছে না সঠিক তথ্য। এই মর্মে কলকাতার হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সিপিএম নেতা ডাঃ ফুয়াদ হালিম।

অভিযোগ, রাজ্যে করোনায় ঠিক কত জনের মৃত্যু হয়েছে, তার সরকারি হিসাবে গরমিল রয়েছে। এমনকী, কোভিড-১৯ টেস্ট কত মানুষের করা হয়েছে, সেই হিসেবেও মিলছে না। এই মামলাটি আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে। ফুয়াদ হালিমের হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আদালতের কাছে রিপোর্ট পেশ করে রাজ্য সরকার। কিন্তু সেই রিপোর্টের তথ্য সন্তুষ্ট করতে পারেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে।

আদালত জানিয়েছে, রিপোর্টে তথ্য আরও সুনির্দিষ্ট হতে হবে। শুক্রবার ফের আদালত এই মামলার শুনানি হবে।

কলকাতা হাইকোর্ট এদিন রাজ্যকে আইসিএমআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে কাজ করার পরামর্শ দেয়। একইসঙ্গে পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও তথ্য দিয়ে আবারও রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...