Wednesday, March 25, 2026

কোচবিহারে অস্থায়ী সবজির বাজারে মাছের দোকান, আটক ব্যবসায়ী

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্থায়ী বাজার বসেছে কোচবিহারের বিভিন্ন জায়গায়। তেমনই এক সবজি বাজারে মাছ বিক্রি করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তাঁকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার, পুরাতন পোস্ট অফিসের মাঠে অস্থায়ী বাজারে হানা দেয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। সেখান থেকে ওই মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। ভবানীগঞ্জ বাজারে জমায়েত করেন স্থানীয় বাসিন্দারা। সেই বাজারে মানা হয়নি সোশ্যাল ডিস্টেন্স। জমায়েত বন্ধ করতে সম্প্রতি কোচবিহার ভবানীগঞ্জ বাজারের সবজি বাজার তুলে নিয়ে গিয়ে পুরাতন পোস্ট অফিসের মাঠে বসানো হয়। সেখানে নজরদারির দায়িত্ব দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। কিন্তু ভবানীগঞ্জ বাজারে একটি মাছ বাজার থাকা স্বত্বেও ওই মাছ ব্যবসায়ী নিয়ম বহির্ভূত করে পুরাতন পোস্ট অফিসের মাঠে সবজি বাজারে গিয়ে দোকান খুলে বসেন। পরে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে ওই মাছ ব্যবসায়ীকে আটক করে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...