Monday, April 6, 2026

প্রশাসনের সঙ্গে চোর-পুলিশ খেলা, আর কবে সচেতন হবে কোচবিহার?

Date:

Share post:

বাজার করা আর শেষ হচ্ছে না কোচবিহারের বাসিন্দাদের। কেন্দ্রীয় সরকারি ঘোষণা অনুসারে, করোনাভাইরাস সংক্রমণের নিরিখে কোচবিহার জেলা সুরক্ষিত থাকলেও লাল সতর্কতার আওতায় রয়েছে পার্শ্ববর্তী অসমের ধুবরি জেলা। একই সঙ্গে লাল সতর্কতায় রয়েছে আলিপুরদুয়ারেও। কিন্তু হুঁশ নেই কোচবিহারের বাসিন্দাদের। রাজ্য সরকারের নির্দেশিকা, মাস্ক ছাড়া বাজারে বেরোলে গ্রেফতার করতে পারে পুলিশ। সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে ক্রেতারা। সামান্য শাক, ডাটা, ধনেপাতা কেনার জন্য বাজারে ভিড় করছেন অনেকে। দিনে অন্তত পক্ষে দু থেকে তিনবার বাজারে যাওয়া চাই। পুলিশ ও প্রশাসনের তরফ থেকে সচেতনতা প্রচার থাকলেও সেই প্রচারে কান দিচ্ছেন না বেশির ভাগ মানুষ।

সকাল ৬ টা থেকে ১১ টা পর্যন্ত কোচবিহার শহরের যেদিকেই চোখ যায় কোথাও লকডাউন শব্দটির প্রভাব দেখা যায় না। সাইকেল, বাইক, গাড়ি এমনকী টোটোতে করে ঘুরে বেড়ান মানুষজন। সরাসরি প্রশ্ন করা হলেও মুখ ঘুরিয়ে পালিয়ে যান। শুক্রবার এমনই কয়েকজনকে রাস্তায় কান ধরে উঠবোস করায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এক অভিনব লুকোচুরি খেলা চলছে পুলিশ ও প্রশাসনের সঙ্গে। পুলিশের গাড়ির আলো দেখলেই রাস্তা ফাঁকা, গাড়ি বেরিয়ে গেলেই ফের আড্ডার পরিবেশ। প্রশ্ন উঠছে আর কবে সচেতন হবে কোচবিহার।

Related articles

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...