Wednesday, April 8, 2026

৭.৪% আর্থিক বৃদ্ধি! আরবিআই গভর্নর স্বপ্ন দেখছেন, বললেন অর্থনীতিবিদরা

Date:

Share post:

আগামী দিন যে কঠিন দিন হতে চলেছে তা পরিষ্কার করে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। বৃহস্পতিবার তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। জানালেন,

আর্থিক বৃদ্ধির হার নিয়ে সন্দিহান খোদ বিশ্বব্যাঙ্ক। তবু ২০২০-২০২১ আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪% হতে পারে বলে তাঁর আশা। এ বছরের আর্থিক বৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদরা সহমত হলেও আগামী আর্থিক বছরে যে সম্ভাব্য বৃদ্ধির হার দেখছেন গভর্নর, তাকে আকাশকুসুম বলেছেন তাঁরা। তাঁদের মতে প্রায় ৮ শতাংশ আর্থিক বৃদ্ধি হওয়া সম্ভব নয়। মূল ক্ষেত্রগুলিতে যথাযথ বিনিয়োগ হলে বৃদ্ধি ৬ শতাংশের কাছাকাছি থাকতে পারে। সেটাও খুব কষ্টকর। শুক্রবার তিনি জানিয়ে দেন, দেশের আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী আর্থিক বছরে আর্থিক বৃদ্ধি হতে পারে ৭.৪%। আরবিআই গভর্নরের দাবি জি-২৯ দেশগুলির মধ্যে ভারতের অবস্থা সবচেয়ে ভালো। তাঁর এই দাবিকে অর্থনীতিবিদরা কিছুটা মেনে নিয়ে বলেছেন ভারত কৃষি নির্ভর দেশ হওয়ায় কিছুটা সুবিধে অবশ্যই পাচ্ছে।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...