Sunday, March 22, 2026

করোনা টেস্ট নিয়ে রাজ্য সরকারকে হাফ-ডজন কড়া নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলো খোদ কলকাতা হাইকোর্ট। সিপিএম নেতা ডাঃ ফুয়াদ হালিমের করা মৃত্যুর সংখ্যা ও পরীক্ষার তথ্য গোপন নিয়ে করা মামলায় রাজ্য সরকারকে আরও নজর দিতে নির্দেশ দিল প্রধান বিচাররপতির ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার আজ, শুক্রবার রিপোর্ট পেশ করে জানায় যে, ১৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ৩০০-র কিছু বেশি টেস্ট করা হয়েছে। রাজ্যের রিপোর্টের প্রেক্ষিতে এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ICMR-এর গাইডলাইন মেনে আরও বেশি টেস্ট করতে হবে। এই বিষয়ে আরও সতর্ক হতে হবে।

করোনা মোকাবিলায় রাজ্যকে মোট ৯ পাতার রায়ে যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট:

১) করোনা চিকিৎসা এবং প্রতিরোধে WHO এবং ICMR-এর গাইডলাইন নির্দিষ্টভাবে মেনে চলতে হবে রাজ্য এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে।
২) যুদ্ধকালীন তৎপরতায় বাড়াতে হবে টেস্টের সংখ্যা।
৩) মামলাকারী এবং রাজ্য কেউই গোষ্ঠী সংক্রমণ নিয়ে কিছু না বললেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবিলম্বে এটা আটকাতে হবে। যুদ্ধকালীন তৎপরতায় স্ক্রিনিং করতে হবে।
৪) চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখতে হবে।
৫) আদালত না চাইলেও নির্দিষ্ট সময় পর পর রিপোর্ট জমা দিতে হবে।
৬) মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের বিরোধিতা এখন বিচার করার সময় নয়। COVID-19 জাতি, ধর্ম, বর্ণ, গরিব, বড়লোক কিছু দেখে না। তাই এই মামলা আদালতের চৌকাঠ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না।

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...