Saturday, April 18, 2026

সোনারপুর-বারুইপুরের বিস্তীর্ণ অঞ্চল “রেড জোন” হিসেবে চিহ্নিত! রাতারাতি ব্যারিকেড করলো প্রশাসন

Date:

Share post:

করোনা মোকাবিলায় আরও কঠোর হলো রাজ্য প্রশাসন। এবার বিশেষ স্পর্শকাতর বা রেড জোন হিসেবে রাজপুর-সোনারপুর পুরসভার ৮টি ওয়ার্ডকে চিহ্নিত করা হল। সংশ্লিষ্ট ওয়ার্ডগুলি সবই কলকাতা পুরসভা লাগোয়া। একইসঙ্গে সোনারপুর গ্রামীণ খেয়াদহ-২ কলকাতা সংলগ্ন নয়াবাদ এলাকা ছাড়াও বনহুগলি-২ বিশেষ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে।

পাশাপাশি, বারুইপুর থানার অন্তর্ভুক্ত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতকে বিশেষ স্পর্শকাতর হিসেবে সরকারিভাবে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই সব এলাকাগুলিতে এখন থেকে বিশেষভাবে নজরদারি চলবে। বাইরের কাউকে যেমন ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি সেখানকার লোকজনকে নির্দিষ্ট কারণ ছাড়া লাগামহীনভাবে ঘোরাঘুরি করতে দেওয়া যাবে না।

ওই সব জায়গাতে স্বাস্থ্য বিভাগের ও পুরসভার লোকজন প্রচার চালাবে। ইতিমধ্যেই বারুইপুরের মল্লিকপুর-সহ চিহ্নিত জায়গায় রাস্তাতে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। যাতায়াতের উপর নিয়ন্ত্রণ করতেই এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...