Thursday, June 18, 2026

মৃত্যু মিছিল লম্বা হলেও দেশে করোনামুক্তির হার বাড়ছে, কিছুটা কমছে নতুন সংক্রমণ

Date:

Share post:

গতি খুব শ্লথ হলেও দেশে করোনা-পরিস্থিতি সম্ভবত নিয়ন্ত্রণে আসছে৷ এমনই মনে করছেন বিশেষজ্ঞরা৷

দেশের গত ৩ দিনের সংক্রমণ-গ্রাফ দেখে এই ধারনা তাঁদের৷ কেন্দ্রীয় পরিসংখ্যান দেখাচ্ছে, দেশে গত কয়েকদিন ধরেই বাড়ছে করোনা- থাবা থেকে মুক্ত হওয়ার সংখ্যা এবং হার৷

🔴 শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে বর্তমানে করোনারোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৩৭৮।

◾গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৯১ জন।

🔴 সংক্রমিতের সংখ্যা বাড়লেও স্বস্তির খবর, দেশে করোনামুক্ত হওয়ার সংখ্যা ক্রমেই বাড়ছে এবং নতুন করে সংক্রমিতের হারও কমছে।

◾গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা বেড়েছে মাত্র ৭.৪ শতাংশ।

◾শুক্রবার বেড়েছিল ৮.১ শতাংশ

◾বৃহস্পতিবার বেড়েছিল ৮.২ শতাংশ

🔴 এখনও পর্যন্ত ১৯৯২ জন করোনা-জয় করে বড়ি ফিরেছেন৷

◾এর অর্থ, বর্তমানে মোট করোনা-আক্রান্তের ১৩.৮ % রোগমুক্ত হয়েছেন।

◾শুক্রবার রোগমুক্তির হার ছিল ১৩.০৬ %

◾বৃহস্পতিবার – ১২.২%

◾বুধবার – ১১ %

◾মঙ্গলবার – ৯.৯ %

🔴 তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে।

◾এই সময়সীমায় প্রাণ হারিয়েছেন আরও ৪৩ জন৷

◾গোটা দেশে এখন পর্যন্ত করোনার প্রভাবে মারা গিয়েছেন ৪৮০ জন।

◾দেশে মৃত্যুহার এখন ৩.৩ শতাংশ।

🔴 দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে এখন সময় নিচ্ছে গড়ে ৬.২ দিন।

🔴 সুস্থ হওয়ার মানুষের সংখ্যা দ্বিগুণ হচ্ছে মাত্র ৩ দিনে।

🔴 এখনও পর্যন্ত শতাংশের বিচারে সব থেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন কেরলে৷ সেখানে মোট রোগীর ৬৪ % সুস্থ হয়েছেন।

🔴 আর সংখ্যার বিচারে সব থেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন মহারাষ্ট্রে, মোট ৩৩১। কিন্তু তা শতাংশের বিচারে কম, মাত্র ১০.১%৷

🔴 আপাতত সুস্থ হয়েছেন:

🔹তামিলনাড়ু – ২৮৩ জন

🔹তেলেঙ্গানা – ১৮৬ জন

🔹রাজস্থান – ১৮৩ জন

🔹গুজরাত – ৮৬ জন

🔹দিল্লি – ৭২ জন

🔹পশ্চিমবঙ্গ – ৫৫ জন

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...