Wednesday, April 8, 2026

অনলাইনে এসি-ফ্রিজ-টিভি-মোবাইল সব কিনতে পারবেন এই তারিখ থেকে

Date:

Share post:

দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে আগামী ৩ মে পর্যন্ত চলছে লকডাউন। মোদি সরকারের লকডাউনে ই-কমার্স ওয়েবসাইটে পণ্য কেনাকাটায় কোনও ছাড় ছিল না৷ শুধুমাত্র অত্যাবশ্যক পণ্য কেনাকাটাতেই ছাড় ছিল৷ এ বার সেই নির্দেশিকা শিথিল করা হল৷ এবার থেকে টিভি, ফ্রিজ, মোবাইল বা এসি ও অত্যাবশ্যক নয়, এমন পণ্য কিনতে হলে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল, আগামী ২০ এপ্রিল থেকে আপনি আবশ্যক নয়, এমন পণ্যও কিনতে পারবেন৷ তবে কোনও দোকানে গিয়ে নয়৷ বাড়িতে বসেই৷ কারণ, ২০ এপ্রিল থেকে ই-কমার্স ওয়েবসাইটে কেনাকাটায় ছাড় দেওয়া হচ্ছে৷

কেন্দ্রের তথ্য অনুযায়ী, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটগুলি থেকে কেনা যাবে টিভি, ফ্রিজ, মোবাইল, এসি, এয়ার কুলারের মতো পণ্যও৷ এছাড়াও ট্রাক ড্রাইভারদের জন্য হাইওয়ে ধাবাগুলিও খোলা থাকবে ২০ এপ্রিল থেকে৷

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...