Monday, April 13, 2026

নৌবাহিনীতে এই প্ৰথম করোনা-আক্রান্তের খোঁজ মিলেছে, চূড়ান্ত সতর্কতা সর্বত্র

Date:

Share post:

উদ্বেগ বৃদ্ধি করছে করোনাভাইরাস৷

ভারতীয় নৌ-বাহিনীতেও এবার করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ জানা গিয়েছে, মুম্বইয়ে প্রায় ২০-২৫ জন ভারতীয় নৌবাহিনীর কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের দ্রুততার সঙ্গে মুম্বই শহরে নৌ- সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় নৌ-বাহিনীতেও করোনা আক্রান্তের খোঁজ মেলায় সতর্ক করা হয়েছে গোটা বাহিনীকে। আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছিলেন তা নিশ্চিত করতে কার্যত তল্লাশি শুরু হয়েছে। আক্রান্ত নৌকর্মীরা বেশ কয়েকদিন ধরেই ছিলেন আইএনএস অঙ্গারে। আইএনএস অঙ্গার সমুদ্রকূলে দাঁড়িয়ে নৌবাহিনীকে প্রয়োজনীয় পণ্যের যোগান দেয়।

করোনার এই হানাদারি নিয়ে এখনও নৌবাহিনীর তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে ওই ক্যান্টনমেন্ট এবং সংলগ্ন বায়ুসেনার ছাউনি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে পূ্র্বনির্ধারিত সব কর্মসূচি।

নৌবাহিনীতে এই প্ৰথম আক্রান্তের খোঁজ মিললেও ভারতীয় সেনাবাহিনীতে এ যাবৎ আক্রান্তের সংখ্যা ৮। বায়ুসেনা প্রধান এমএম নরবনে শুক্রবারই এই তথ্য জানিয়ে বলেছেন এই আক্রান্তদের মধ্যে দু’জন চিকিৎসক ও একজন নার্সও রয়েছেন।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...