Friday, June 26, 2026

একদিনে লাখের গণ্ডি পেরল কল্পতরু, প্রশ্ন অভিষেক পারলে অন্যরা নয় কেন!

Date:

Share post:

অনুমানই সত্য হলো। একদিনে এক লাখের বেশি মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার অভিনব রেকর্ড তৈরি করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন করোনার এই ব্যতিক্রমী পরিস্থিতির কারণে। ১২ এপ্রিল থেকে রোজ তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন, যা ইতিমধ্যেই কল্পতরু নামে সারা বাংলায় পরিচিত হয়েছে। শনিবার ছিল তার সপ্তম দিন। আর এদিন ‘টিম অভিষেক’ ডায়মন্ডহারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে খাবার পৌঁছে দিল ১,০২৩৫২জন মানুষের কাছে। সপ্তম দিন পর্যন্ত খাবার পৌঁছে গেল মোট ৫,৯৫,২৮০ জনের কাছে। রেকর্ড, অভিনব, ব্যতিক্রম।

অভিষেকের কল্পতরুর কারণে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। নেটিজেনদের অনেকেই বলতে শুরু করেছেন একজন সাংসদ উদাহরণ তৈরি করছেন। তিনি যদি এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন, বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে পারেন, তাহলে অন্য সাংসদরাও কেন পারবেন না! ন্যূনতম চেষ্টাটাও কেন করবেন না! সংখ্যা নয়, ইচ্ছে দেখানোটাই বড় কথা। এটাই তো এই সময়ের দাবি। আসলে করোনা পরিস্থিতিতে রাজনীতিবিদদের চোখে আঙুল দিয়ে তরুণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন, ইচ্ছে থাকলেই উপায় হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...