Friday, June 26, 2026

লকডাউন না মানলে বন্ধ হবে বাজার! কড়া মনোভাব মেয়রের

Date:

Share post:

করোনা যুদ্ধে চলছে লকডাউন। কিন্তু এখনও অনেক জায়গায় দেখা যাচ্ছে অসচেতন মানুষ। ফলে গোষ্ঠী সংক্রমণের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে কলকাতা শহরের বাজারগুলিতে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে ব্যাপক ভিড় সেখানে।

এ ব্যাপারে এবার কড়া মনোভাব পোষণ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি স্পষ্ট জানালেন, বাজার এলাকাগুলিয়ে লকডাউন সঠিকভাবে পালন করা না হলে এবার তা বন্ধ করে দেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে অনেকভাবে সতর্ক ও সচেতন করা হয়েছে মানুষকে। সে কারণে, বিভিন্ন বাজারগুলিকে রাস্তাতেও আনা হয়েছে। বাজার খুলে রাখার সময় বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও কিছু অবাধ্য মানুষ লকডাউন উপেক্ষা করছে। তাই এবার আরও কঠোর হবে প্রশাসন।

তবে মেয়র এদিন জানান, লকডাউনের প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...