Tuesday, June 23, 2026

থার্মাল স্ক্যানিংয়ে শরীরের তাপমাত্রা বেশি! মেয়রের ঘরে ঢুকতে বাধা প্রভাবশালী মেয়র পারিষদকে

Date:

Share post:

যাচ্ছিলেন মেয়রের ঘরে, তাঁর সঙ্গে দেখা করতে। কিন্তু শরীরের তাপমাত্রা বেশি থাকায়, আগেই আটকে দেওয়া হলো মেয়র পারিষদকে। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে কলকাতা পুরসভায়।

এবার করোনা সন্দেহে মেয়র পারিষদ রাম পেয়ারে রামকে ঢুকতে দেওয়া হলো না মেয়র ফিরহাদ হাকিমের ঘরে। মেয়র পারিষদ তথা ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম পেয়ারে রাম মেয়রের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু মেয়রের ঘরের সময় থার্মাল গান স্ক্যানিং-এ তাঁর শরীরের তাপমাত্রা বেশি থাকায় বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এরপর নিরাপত্তাকর্মীরা কাউন্সিলর ক্লাব রুমে অপেক্ষা করতে বলেন মেয়র পরিষদকে‌।

কিছুক্ষণের মধ্যেই পুরসভার চিকিৎসকরা পিপিই পোশাক পড়ে মেয়র পারিষদ তথা ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর-এর স্বাস্থ্য পরীক্ষা করেন। করোনার সংক্রমণ সন্দেহে বিভিন্ন খোঁজখবর নেন চিকিৎসকরা। ঠিক কী ধরনের উপসর্গ রয়েছে সেই বিষয়ে খতিয়ে জিজ্ঞাসা করেন মেয়র পারিষদকে।

এই বিষয়ে রাম পেয়ারে রাম জানিয়েছেন,পুরসভায় আসার পর হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। এরপর থার্মাল গানে দেহের তাপমাত্রা বেশি থাকায় তাঁকে মেয়রের ঘরে যেতে বাধা দেওয়া হয়। ডাক্তার পরীক্ষা করে গিয়েছেন। প্রাথমিকভাবে করোনা নেই বলে জানিয়েছেন পুর চিকিৎসকরা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...