Friday, June 26, 2026

শহরের এক মেডিক্যাল আধিকারিক-সহ তিন নার্স করোনা আক্রান্ত

Date:

Share post:

এবার কলকাতা শহরে একইসঙ্গে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ৪ জনের করোনা সংক্রমণের খবর মিললো। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কলকাতার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের এক স্বাস্থ্যকর্তার শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। ইতিমধ্যেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই চিকিৎসকের সংস্পর্শে আসা আরও ৪৫ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭জনের সোয়্যাব সংগ্রহ করে নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

এদিকে, হাওড়া জেলা হাসপাতাল, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতাল এবং এমআর বাঙুর হাসপাতালের তিনজন নার্সও করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। বেসরকারি হাসপাতালের নার্স দক্ষিণ ভারতের বাসিন্দা। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের প্রত্যেকের পরিবারের সবাইকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...