Saturday, March 14, 2026

কোভিড-১৯ নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি ২১ মাসের শিশু! গোটা পরিবার কোয়ারেন্টাইনে

Date:

Share post:

মারণ ভাইরাস কোভিড-১৯ নিয়ে এবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ২১ মাসের এক শিশু। ওই শিশুর বাড়ি বাইপাস সংলগ্ন উত্তর পঞ্চান্নগ্রামে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই প্রবল কাশিতে ভুগছিল শিশুটি। কাশিটি কিছুতেই না কমায় পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালে ওই শিশুটিকে প্রথমে ভর্তি করে তার পরিবার। সেখানে বুকের এক্স–রে রিপোর্ট দেখে সন্দেহ হয় চিকিৎসকের। তারপরই শিশুর সোয়্যাবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং তার কোভিড–১৯ রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়।

পার্ক সার্কাসের যে হাসপাতালের কর্মী শিশুর এক্স–রে করেন তাঁকেও কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি,আরও ৫ জন শিশু-সহ ওই পরিবারের মোট ১৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...