Monday, April 6, 2026

সরকারি পেনশন বন্ধ বা ছাঁটাইয়ের প্রশ্নই নেই, মিথ্যা গুজবে কান দেবেন না: কেন্দ্র

Date:

Share post:

করোনাজনিত আর্থিক পরিস্থিতিতে অবসরপ্রাপ্তদের পেনশন ছাঁটাই বা আশি বছর বয়সের উর্ধে পেনশন বন্ধের যে প্রচার কোথাও কোথাও করা হচ্ছে তা সম্পূর্ণ অসত্য ও গুজব বলে উড়িয়ে দিল কেন্দ্র। দেশের এই বিপর্যয়ের মধ্যে এই ধরনের অসৎ উদ্দেশ্যপ্রণোদিত প্রচার করে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলে এর কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রীর দফতর ও কেন্দ্রীয় কর্মীবর্গ দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিং। রবিবার এই বিষয়টি নিয়ে জাতীয় সংবাদ চ্যানেলে তিনি বলেন, এধরনের মিথ্যা প্রচার অভাবনীয়। মোদি সরকার অবসরপ্রাপ্তদের পেনশন তুলে দেবে, এটা যারা ভাবছেন তারা অসৎ উদ্দেশ্যে রটানো গুজবে একেবারেই বিভ্রান্ত হবেন না । মিথ্যা প্রচারে কান দেবেন না। পেনশন বন্ধ বা ছাঁটাইয়ের কোনও প্রশ্নই নেই। বরং এই লকডাউনের মধ্যেও যাতে অসুস্থ বা বয়স্ক মানুষদের পেনশন নির্দিষ্ট সময়ে তাদের কাছে পৌঁছে যায় সেজন্য ডাক বিভাগকে আরও বেশি করে কাজে লাগানো হচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...