Monday, April 6, 2026

জ্বর-সর্দি-কাশির ওষুধ কিনলেই দোকানগুলিকে ক্রেতার নাম নথিভুক্তের নির্দেশ! কিন্তু কেন?

Date:

Share post:

মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার আরও বড় পদক্ষেপ নেওয়া হল। এখন থেকে জ্বর, সর্দি, কাশির ওষুধ কিনলেই ক্রেতার নাম নথিভুক্ত করতে হবে। তা সে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে হোক কিংবা নিজে থেকে। ইতিমধ্যেই এই মর্মে ওষুধের দোকানগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে চার রাজ্যের সরকার। এই চার রাজ্য হল- মহারাষ্ট্র, বিহার, তেলেঙ্গনা ও অন্ধ্রপ্রদেশ।

কোনও ক্রেতা বা তাঁর পরিবারের কেউ যদি জ্বর, সর্দি-কাশির ওষুধ কিনতে যায়, তাহলে তাঁর নাম থিভুক্ত করে রাখার পাশাপাশি ফোন নম্বর ও বাড়ির ঠিকানাও লিখে রাখতে বলা হয়ছে ওষুধের দোকানগুলিকে।

সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির তরফে জানানো হয়েছে, ক্রেতাদের নাম-ঠিকানা নথিভুক্ত থাকলে পরবর্তী ক্ষেত্রে তাঁদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেবে স্বাস্থ্য দফতর। তাঁদের কোভিড-১৯ টেস্টের প্রয়োজন রয়েছে কিনা, সেব্যাপারেও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা যাবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...