Tuesday, June 23, 2026

দিল্লির নিজামুদ্দিনের ছায়া এবার বাংলাদেশে

Date:

Share post:

দিল্লির নিজামুদ্দিনের জমায়েতের ছায়া এবার বাংলাদেশে।

লকডাউনের সমস্ত নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিলেন সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় একজন ইসলামি বক্তার মৃত্যুর পর নমাজে জানাজাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে ঢাকা ও সিলেটের মাঝামাঝি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলায় জামিয়া রাহমানিয়া মাদ্রাসা মাঠে।
ইসলামি আলোচক আল্লামা মৌলানা যুবায়ের আহমদ আনসারির নমাজে জানাজায় প্রায় লক্ষ মানুষ উপস্থিত হয়।
রাস্তা থেকে প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত এই জমায়েত ছড়িয়ে যায়। এলাকার বিভিন্ন বাড়ির ছাদ বারান্দায়
জানাজা পড়তে দাঁড়িয়ে পড়েন অনেকে।

শনিবারের এই ঘটনায় প্রশ্নের মুখে সরকারের ভূমিকা। সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে আসতে শুরু হয়েছে সমালোচনা। যেখানে দেখা যাচ্ছে, সামাজিক দূরত্ব না মেনে, মাস্ক না পরে উপস্থিত হয়েছেন অনেকে।ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটুকে ওই এলাকার দায়িত্ব থেকে সরানো হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের পাশের ৮টি গ্রামে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে গ্রামবাসীদের।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...