Tuesday, June 23, 2026

লকডাউনেও কোচবিহারে ‘জমজমাট’ রবিবাসরীয় বাজার

Date:

Share post:

করোনা সংক্রমণ, লকডাউন- তাতে কী? রবিবাসরীয় বাজার করতেই হবে কোচবিহারবাসীর। এত প্রচার, এত কড়াকড়ি, প্রশাসনের নজরদারি কোনোকিছুই বাজারে জমায়েত থেকে আটকাতে পারছে না কোচবিহারকে। বাজারমুখী মানুষদের জন্য হাজির টোটোও। শিক্ষিত মানুষও সবকিছু জেনেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। রবিবারের বাজারে চিত্র দেখলে মনে হচ্ছে বাজার এবং খাওয়া দাওয়া ছাড়া আর কোনও কাজ নেই কোচবিহারের বাসিন্দাদের।

ক্রেতা-বিক্রেতাদের একাংশের স্পষ্ট দাবি, করোনা হয়নি, সংক্রমণ হওয়ার সম্ভাবনাও নেই। কী করে এত নিশ্চিত তাঁরা? তার কিন্তু কোনো সদুত্তর নেই কারো কাছে।
পুলিশ প্রশাসনের অক্লান্ত পরিশ্রম। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম বার্তা তাঁদের কানে ঢুকছে না। এই বিশৃংখলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে কোচবিহারে। এভাবে চলতে থাকলে হয়তো সত্যিই একদিন ইতিহাস বলবে, গোটা জাতি বাজার করে শেষ হয়ে গেল।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...