Thursday, June 25, 2026

ফের বেঙ্গালুরুতে আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা

Date:

Share post:

করোনা আবহে ফের আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা। আবারও আক্রমণের ঘটনা ঘটল বেঙ্গালুরুতে। কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়ার জন্য পাদারায়নপুরায় গিয়েছিলেন স্বাস্থ্য কর্মীরা। সেখানেই উত্তেজিত জনতা তাড়া করেন তাঁদের।

সরকারি সূত্রে খবর, পশ্চিম বেঙ্গালুরুর পাদারায়নপুরা অঞ্চলের তিন বাসিন্দা দিল্লিতে তবলিগি জামাতের সভায় গিয়েছিলেন। তাঁদের কোভিড-১৯ পজিটিভ। আক্রান্তদের সংস্পর্শে আসেন ৫৮ জন। রবিবার সন্ধে নাগাদ তাঁদের কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন স্বাস্থ্য কর্মীরা। তাঁরা পৌঁছানোর পর স্থানীয়রা দাবি করেন, করোনা টেস্টের ব্যবস্থা করতে হবে সেখানেই। এরপরই বচসা বাধে।

প্রায় ২০০ লোক স্বাস্থ্য কর্মীদের তাড়া করে বলে অভিযোগ। ঘটনায় ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা টুইটারে লিখেছেন, “করোনার বিরুদ্ধে যারা লড়াই করছেন, তাঁদের উপর কোনও আক্রমণ সহ্য করা হবে না। আশা কর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে পুলিশ কমিশনারকে।”

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...