Saturday, April 4, 2026

রাজ্যে কমলো মিষ্টি-ফুল বিক্রির সময়সীমা: মুখ্যসচিব

Date:

Share post:

রাজ্যে মিষ্টির স্বাদ কমল। আগের অবস্থানে চলে গেল মিষ্টি বিক্রির সময়সীমা। এবার থেকে সকাল 8 টা থেকে 12 টা পর্যন্ত খোলা থাকবে রাজ্যের মিষ্টি দোকানগুলি। নবান্নে জানালেন মুখ্য সচিব রাজীব সিনহা। প্রথমে দুধ ব্যবসায়ীদের কথা ভেবে মিষ্টির দোকান খোলার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি জানান, দুপুরে ৪ ঘণ্টা মাত্র মিষ্টি দোকান খোলা থাকলে, ক্রেতারা সেই সময়ের মধ্যে কিনতে পারছেন না। সুতরাং সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মিষ্টির দোকান খোলা রাখার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু লকডাউন কড়াকড়ি হওয়ার পরে এর সময়সীমা কমানো হল। এবার থেকে সকাল ৪ টা থেকে ১২ টা পর্যন্ত খোলা থাকবে রাজ্যের মিষ্টির দোকান। ফুল বিক্রির ক্ষেত্রেও একই নিয়ম জারি হয়েছে। সকাল ১২টা পর্যন্ত ফুলের দোকান খোলা রাখা যাবে বলে সোমবার নবান্নে জানান মুখ্যসচিব।

পাশাপাশি, তিনি জানান, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৫৪ জন। মোট সংখ্যা ২৪৫। ৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...