Saturday, April 4, 2026

কলকাতা-সহ ৭ জেলা ‘উদ্বেগজনক’, রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

Date:

Share post:

করোনা- পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।

কলকাতা, হাওড়া ছাড়া বাংলার আরও ৫ জেলার করোনা-পরিস্থিতি গুরুতর বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র একটি টুইটে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের করোনা-সংক্রমিত এলাকার নাম বিশেষ ভাবে উল্লেখ করেছেন। সেই তালিকায় বাংলার সংক্রমিত এলাকার সংখ্যাই বেশি। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের করা দু’টি টুইটে লেখা হয়েছে, ‘‘লকডাউন বিধি ভাঙার খবর পাওয়া যাচ্ছে। এর থেকে গুরুতর বিপত্তি ঘটতে পারে৷ কোভিড-১৯ ছড়িয়ে পড়ার ঝুঁকিও আছে৷ স্বাস্থ্যকর্মীদের উপর হিংসার ঘটনা ঘটছে৷ সামাজিক দূরত্ব মানা হচ্ছে না৷ শহর এলাকায় যানবাহনও চলাচল করছে।’’

এই টুইটেই দেশের কোন কোন স্থানে করোনা- পরিস্থিতি উদ্বেগজনক, তা উল্লেখ করা হয়েছে। টুইটে বলা হয়েছে:

‘‘বিশেষ করে পরিস্থিতি গুরুতর
◾মধ্যপ্রদেশের ইন্দোর,
◾মহারাষ্ট্রের মুম্বই ও পুণে,
◾রাজস্থানের জয়পুর,

🔴 পশ্চিমবঙ্গের কলকাতা,
হাওড়া,
পূর্ব মেদিনীপুর,
উত্তর ২৪ পরগনা, দার্জিলিং,
কালিম্পং ও জলপাইগুড়ি-তে৷

বলা হয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় দলও।

দেশের ১৭০টি জেলায় সংক্রমণের হার খুব বেশি বলে ইতিমধ্যেই সেগুলিকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। সেই তালিকায় নাম আছে: কলকাতা,
হাওড়া,
পূর্ব মেদিনীপুর ও
উত্তর ২৪ পরগনা’র।

এর পাশাপাশি, সংক্রমণের খবর আছে কিন্তু ‘হটস্পট’ নয়, এমন ২০৭টি জেলার নামও জানানো হয়। সেই তালিকায়
কালিম্পং,
দার্জিলিং,
জলপাইগুড়ি,
হুগলি,
নদিয়া,
পশ্চিম বর্ধমান,
পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কথা উল্লেখ করা হয়েছে।

এ দিনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের টুইটে রাজ্যের ৭টি জেলার পরিস্থিতি ‘গুরুতর’ বলে উল্লেখ করা হয়েছে৷

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...