Saturday, June 27, 2026

২০ এপ্রিল কেন্দ্রীয় তালিকা অনুসারে কোন কোন ক্ষেত্রে কাজ শুরু হবে

Date:

Share post:

২০ এপ্রিল থেকে যে যে ক্ষেত্রে ছাড় দিতে চলেছে কেন্দ্র, তার একটা তালিকা তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নিজের টুইটারে সেই তালিকা পোস্ট করেছেন। যদিও তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন, হটস্পট এলাকায় এই ছাড় প্রযোজ্য নয়। রীতিমতো নির্দেশিকা জারি করে শিল্প ও বানিজ্য ক্ষেত্রে কাজ চালু করতে সবুজ-সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে সংক্রমণ রোধে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

🔴কোন কোন পরিষেবা ২০ এপ্রিল থেকে চালু হবে:

◾আয়ুষ-সহ সব স্বাস্থ্য পরিষেবা

◾কৃষি ও বাগান পরিচর্যা

◾সমুদ্র-সহ অন্য জলাশয়ে মৎস্য উৎপাদন ও প্রতিপালন

◾সর্বাধিক ৫০% কর্মী নিয়ে রোপণ শিল্প। চা, কফি আর রাবার রোপণ

◾পশু খামার ও প্রতিপালন

◾আর্থিক ক্ষেত্র

◾সামাজিক ক্ষেত্র

◾মনরেগা শ্রমিকরা সামাজিক দুরত্ব মেনে, মুখে মাস্ক পরে কাজ করতে পারবে

◾জন-প্রয়োজন পরিষেবা। যেমন, বিদ্যুৎ, পানীয় জল, টেলি- যোগাযোগ, পোস্টাল

◾আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলা পণ্য ওঠানো-নামানো

◾অনলাইন ক্লাসরুম, ডিসট্যান্স ক্লাসরুম

◾নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ

◾বাণিজ্যিক আর বেসরকারি সংস্থার কাজে অনুমতি

◾শিল্প ও শিল্প সংস্থা (সরকারি ও বেসরকারি)

◾নির্মাণ কাজ

◾জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে বেসরকারি গণপরিবহণ। চিকিৎসা ও পশু চিকিৎসা, জরুরি সামগ্রির জোগানে ব্যবহার করা যাবে এই পরিবহণ।

◾কর্মক্ষেত্রে যেতে এই পরিবহণ ব্যবহারে অনুমতি মিলবে কিনা, তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য কিংবা কেন্দ্রশাসিত এলাকা

◾কেন্দ্রীয় সরকারি ও রাজ্য সরকারি দফতর, (শর্তানুসারে)

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...