Monday, April 13, 2026

বিশ্ব বাজারে তেলের দামের করুণ অবস্থা, মার্কিন মুলুক ধুঁকছে

Date:

Share post:

তেলের বাজারে ধস। করোনা হামলা ও লকডাউনের জেরে বিশ্ববাজারে তেলের দাম নেমে গেল ব্যারল প্রতি শূন্য ডলারের নিচে! হ্যাঁ ঘটনা ঠিক এমনটাই। তেলের চাহিদা নামতে নামতে তলানিতে এসে ঠেকেছে। বন্ধ কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য, যান চলাচল। এই কারণে তেল উৎপাদন ১০ শতাংশ কমিয়ে দিয়েছে ওপেক সদস্য দেশগুলি। আমেরিকাতেও তেলের দাম তলানিতে। এমন অবস্থা যে ট্রাম্প প্রশাসনের চক্ষু চড়কগাছ। ৫৬% দাম কমেছে তেলের। ১৯৮৩ সালের পর এমন ঘটনা এই প্রথম। গত মাসে তেলের দাম ৯.২% কমে ব্যারল প্রতি দাম হয়েছিল ২২.৭৪ ডলার। তেলের দাম কমতে থাকায় মার্কিন প্রশাসন তেল মজুত করতে শুরু করে। কিন্তু এখন মজুত করারও জায়গা নেই, আবার বিক্রিরও জায়গা নেই। করোনার জেরে আমেরিকা কার্যত ধুঁকছে। ফলে চাহিদা কমবে সেখানে, কমবে দামও।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...