Friday, June 12, 2026

অস্ত্রোপচারের পর সঙ্কটজনক উত্তর কোরিয়ার শাসক কিম জং উন

Date:

Share post:

শারীরিক অবস্থা সঙ্কটজনক উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের। মার্কিন গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, একটি অস্ত্রোপচারের পরই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক।

সরকারি সংবাদমাধ্যম ছাড়া কোনও তথ্য উত্তর কোরিয়া প্রকাশ্যে আনে না। এদিকে মার্কিন গোয়েন্দা দফতরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম যোগাযোগ করেছে। সপ্তাহ খানেক আগে একটি বৈঠকে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। গত ১৫ এপ্রিল কিমের দাদুর জন্মদিন ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। সেই সময় থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় জল্পনা।

তবে কিম এখন কেমন আছেন সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না। নর্থ কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং হলেন কিম জং উনের দাদু৷ ১৫ এপ্রিল তাঁর জন্মদিন উপলক্ষে উত্তর কোরিয়ায় ছুটির দিন৷ গোটা দেশেই উত্‍সব পালিত হয়৷ সেখানেও দেখা যায়নি কিমকে।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...