Friday, June 12, 2026

করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে, আশঙ্কা হু-র ডিরেক্টর-জেনারেল

Date:

Share post:

আতঙ্কের পরিবেশ আরও আশঙ্কার কথা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেডরোজ আধানাম। তাঁর মতে, মারণ ভাইরাসের প্রকোপ এখনই কমবে না। বিশ্ব জুড়ে পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করা এখনও বাকি বলে মত তাঁর। তবে এই কথার স্বপক্ষে কোনও যুক্তি দেননি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল। তিনি বলেন, “কোভিড ১৯ এমন একটি ভাইরাস যা এখনও অনেকে বুঝে উঠতেই পারেনি।” টেডরোজ এবং অন্য বিশেষজ্ঞরা এও জানিয়েছেন, আফ্রিকা ও অন্য দেশ, যেখানে স্বাস্থ্য পরিষেবা উন্নত নয়, সেখানেও ভবিষ্যতের ভাইরাস ছড়িয়ে যেতে পারে।

করোনাভাইরাসের ভয়াবহতা বোঝাতে স্প্যানিশ ফ্লুয়ের উল্লেখ করেছেন ডিরেক্টর-জেনারেল। বলেছেন, ১৯১৮ সালের এই ফ্লুয়ে বিশ্বের প্রায় ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। করোনা তার থেকে কম মারাত্মক নয়। এখন বিজ্ঞান অনেক উন্নত। কিন্তু নভেল করোনাভাইরাসকে এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা হু প্রধানের।
করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বচ্ছ্বতার বিষয়ে প্রশ্ন তুলেছিল আমেরিকা। এদিন সেই অভিযোগ নস্যাৎ করে ডিরেক্টর-জেনারেল বলেন, প্রথম থেকেই আমেরিকার কাছে কিছুই গোপন করা হয়নি। এই সঙ্কটজনক পরিস্থিতিতে সকলকে একসঙ্গে মোকাবিলার আবেদন জানান টেডরোজ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...