Wednesday, June 24, 2026

লকডাউনে ঘর থেকেই রক্তদান ক্যাকটাসের সিধুর

Date:

Share post:

করোনার জেরে চলছে লকডাউন। এই লকডাউনের দিনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে ব্লাড ব্যাঙ্কগুলি। এই মুহূর্তে তারা পর্যাপ্ত পরিমান রক্তের জোগান দিতে পারছে না।হাসপাতাল গুলিও পড়েছে সমস্যায়।

অনেককেই দেখা গিয়েছে এই দুর্দিনে নিজেদের সাধ্যমতো রক্তদিয়ে নানাভাবে সাহায্য করতে। এবার বাংলা ব্যান্ড ক্যাকটাসের জনপ্রিয় গায়ক সিধুও সাহায্যের হাত বাড়ালেন রক্তদান করে। কিছুদিন ধরেই সংবাদপত্রে দেখছিলেন শহরে রক্তের জোগানের ঘাটতি দেখা যাচ্ছে, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে এই মুহূর্তে তো রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব নয়, তাই বাড়ি থেকেই রক্ত দিলেন সিধু। ক্যাকটাসের ভোকালিস্ট বললেন “এই কঠিন সময়ে কিছুটা হলেও যদি রক্ত দিয়ে সাহায্য করা যায় তাহলে বহু মানুষ তার জন্য উপকৃত হবেন”।

শুধুই যে সিধু একা এগিয়ে এসেছেন তাই নয়, তাঁর সঙ্গে এগিয়ে এসেছেন সিধুর ফ্যানক্লাবের সদস্যবৃন্দরা। শহরের দুটি ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছিলেন সিধু। এই উদ্যোগে সামিল হয় “লাভ ইউ সিধুদা” গ্রুপের সদস্যবৃন্দ এবং ভারুকা ব্লাডব্যাংক ও বটতলা অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় কলকাতা ও বর্ধমান থেকে ঘরে বসে রক্তদার কর্মসূচির সূচনা করে।

সিধুর আশা, এই ঘরে থেকে রক্তদান করতে সহ-নাগরিকরাও এগিয়ে আসবেন এবং এই কর্মসূচিকে সফল করবেন।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...