Sunday, June 14, 2026

মোদি-শাহের গুজরাতে আটকে থাকা বাংলার এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার

Date:

Share post:

গুজরাতের আমেদাবাদে পেটের টানে কাজ করতে গিয়েছিলেন বাংলার এক শ্রমিক৷ লকডাউনে সপরিবারে আটকে যান সেখানেই৷ প্রশাসন এই বাঙালি শ্রমিক পরিবারকে পাঠায় ঘাটলোদিয়া আর সি টেকনিক্যাল কলেজের ছেলেদের হোস্টেল ক্যাম্পাসের কোয়ারেন্টাইন কেন্দ্রে৷ জানা গিয়েছে, সেই কোয়ারেন্টাইন কেন্দ্রের একটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে ওই শ্রমিকের মৃতদেহ৷ প্রাথমিক তদন্তের পর স্থানীয় পুলিশ দাবি করেছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সেই পরিযায়ী শ্রমিক। ৪০ বছর বয়সের ওই শ্রমিকের সঙ্গেই ছিলেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী শ্রমিকের নাম কমলেশ প্রামাণিক। বাড়ি উত্তরবঙ্গের মালদহে। ঘাটলোদিয়া আর সি টেকনিক্যাল কলেজের ছেলেদের হোস্টেলেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়৷ ওই কলেজটিকে অস্থায়ী কোয়ারেনটিন কেন্দ্র করা হয়েছিল। সেখানেই আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের রাখার ব্যবস্থা করা হয়। মৃত কমলেশ প্রামাণিক সপরিবারে ওখানেই ছিলেন৷
পুলিশ একটি দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। স্থানীয় পুলিশের ডেপুটি কমিশনার পিএল মল জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে অশান্তির কারণেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...