Friday, June 5, 2026

সন্দেশখালির মা-বোনেদেরই অপমান করেছে বিজেপি: শশী পাঁজা

Date:

Share post:

সন্দেশখালির স্ট্রিং অপারেশন নিয়ে মুখ খুললেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, বিজেপি মহিলাদের নিয়ে যে নাটক করছে তা এখন প্রকাশ্যে। সেখানকার মহিলাদের দিয়ে যে অভিযোগ করানো হয়েছে অথচ তারাই জানেন না যে কাগজে কি লেখা ছিল।ভিডিয়োগুলি প্রকাশ্যে আসার পরেই বোঝা যাচ্ছে যে, রাজনৈতিক স্বার্থে মিথ্যা অভিযোগ করিয়ে আদতে সন্দেশখালির মা-বোনেদেরই অপমান করেছে বিজেপি। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।
তিনি বলেন, সন্দেশখালিতে মিথ্যে ধর্ষণের ঘটনা বলা হয়েছে। পুরোটাই বিজেপির ষড়যন্ত্র। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্রপতি শাসন জারি হয়। বাংলায় মহিলাদের ক্ষমতায়ন বেশি হয়েছে তাই বাংলায় এমন কাণ্ড করেছে বিজেপি।এমনকি তাদেরকে যে কাগজে সই করানো হয় সেখানে কি লেখা আছে তা তারা জানতেন না। অথচ তাদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।সন্দেশখালিতে রেখা পাত্রদের ব্রেন ওয়াশ করা হয়েছে।সন্দেশখালিতে আসল দোষী বিজেপি। মহিলাদের টাকা দিয়ে সব করেছে। দেশের কাছে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে।
বিরোধী দলনেতা অসংসদীয় ভাষায় মহিলাদের উদ্দেশ্যে ব্যবহার করছেন এটা সবাই দেখছে।তার স্পষ্ট কথা, রাজ্যপাল অসংবিধানিক কথা বলছেন। রাজযপাল পদে থাকার ক্ষমতার অপপ্রয়োগ করছেন।




Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...