Tuesday, April 7, 2026

Breaking : গত ২৪ ঘণ্টায় ৭৮ র‍্যাপিড টেস্টে পজিটিভ মাত্র ২ জন, জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর

Date:

Share post:

স্বস্তির খবর শুনিয়েছে এ রাজ্যের স্বাস্থ্য দফতর৷

গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ সোমবার, রাজ্যে যে ৭৮টি র‍্যাপিড টেস্ট বা Rapid Antibody Test করা হয়েছে তার মধ্যে মাত্র ২ জনের ফল পজিটিভ এসেছে।

মঙ্গলবার সকালে এমনই জানাল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

রাজ্যের হাতে দিল্লি থেকে পাঠানো র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের কিট আসামাত্রই সোমবার থেকে র‍্যাপিড টেস্ট শুরু করে স্বাস্থ্য দফতর।

কলকাতা বেলগাছিয়া বস্তি আর হাওড়ার বেশ কিছু অঞ্চলে প্রথমেই এই পরীক্ষা চালানো হয়।

সেই টেস্টের ফলাফলই মঙ্গলবার টুইট করে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। টুইটে বলা হয়েছে, “গতকাল ৭৮টি র‍্যাপিড টেস্ট করা হয়েছে। হাওড়ায় ৬৪ এবং কলকাতায় ১৪টা। এর মধ্যে মাত্র ২ জনের ফল পজিটিভ এসেছে৷ ওই ২জনই কলকাতার।”

যে ২জনের রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁরা আদৌ করোনা- সংক্রমিত কি না, সে বিষয়ে কিছু জানায়নি স্বাস্থ্য দফতর।
র‍্যাপিড টেস্টের ফল পজিটিভ এলে ধরে নেওয়া হয়, সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে ভাইরাসের উপস্থিতি রয়েছে। তবে সেটা আদৌ করোনা’র ভাইরাস কি না, তা জানার জন্য লালারস পরীক্ষা বাধ্যতামূলক৷
প্রসঙ্গত, সোমবার রাজ্যের মুখ্যসচিব জানিয়েছিলেন, র‍্যাপিড টেস্টের অনুকরনেই মালদহে ৫৯ জনের করোনা-পরীক্ষা হয়েছিল, সব রিপোর্টই নেগেটিভ এসেছে।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...