Saturday, March 28, 2026

করোনা ডিউটিতে মোতায়েন পুলিশ কর্মীদের জন্য কোল্ড ড্রিংকস নিয়ে হাজির দিনমজুর মহিলা

Date:

Share post:

লকডাউনে সবাই যখন স্বেচ্ছায় গৃহবন্দি তখন তপ্ত দুপুরে করোনা ডিউটিতে মোতায়েন পুলিশ কর্মীদের জন্য কোল্ড ড্রিংকসের দু’টি বোতল নিয়ে হাজির হলেন এক মহিলা। পেশায় তিনি দিনমজুর।
নিজের সঞ্চিত অর্থ দিয়ে পুলিশের জন্য কোল্ড ড্রিংকস কিনে আনেন তিনি। ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরী জেলা ।
চূড়ান্ত দারিদ্রের মধ্যেও অন্ধ্রের ওই মহিলার এমন মানবিকতা বোধ সবার মন ছুঁয়ে গিয়েছে। বিশেষত লকডাউন কার্যকর করতে গিয়ে রাজ্যে রাজ্যে পুলিশকর্মীদের উপরে যখন হামলার খবর আসছে, তখন এই ঘটনা দৃষ্টান্ত তৈরি করেছে।
লোকমণি নামে ওই মহিলার এমন আন্তরিকতায় স্বভাবতই মুগ্ধ হন কর্তব্যরত পুলিশকর্মীরা।
তাঁরা জানতে পারেন, ওই মহিলার মাসে আয় সাড়ে ৩ হাজার টাকা। এমনিতে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। লকডাউনের জেরে তাও বন্ধ। তবুও নিজের সঞ্চিত অর্থ থেকে তিনি পুলিশকর্মীদের জন্য কোল্ড ড্রিংকস কিনে এনেছেন। সমস্তটা জানার পরে পুলিশকর্মীরা ওই মহিলাকে কোল্ড ড্রিংকসের বোতল দু’টি ফিরিয়ে দেন।
এক পুলিশকর্মী গোটা দৃশ্য মোবাইলে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ওই মহিলার মমত্ববোধ দেখে মুগ্ধ হয়ে যান নেটিজেনরাও।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...