Saturday, June 20, 2026

পরিস্থিতি বদলালে উপার্জন হবে, কর্মীদের আগাম বেতন দিয়ে বললেন বলিউডের সেরা “ভিলেন”!

Date:

Share post:

করোনার জেরে চলছে লকডাউন। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। দিন দিন ভেঙে পড়ছে আর্থিক ব্যবস্থা। আবার এই অর্থসংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে কাজে ফিরতেন পারবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিন আনি দিনখাই মানুষগুলোকে সাহায্য করা বন্ধ করবেন না তিনি, জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ।

প্রকাশ রাজ ফাউন্ডেশনের প্রত্যেক কর্মী বেতন পেয়েছেন। এই দুর্দিনে যাতে তাঁদের কোনওভাবে সমস্যায় না পড়তে হয় তার জন্য আগাম বেতনও দিয়েছেন বলিউডের সেরা ভিলেন। কর্মীদের তিনমাসের বেতনের পাশাপাশি অসহায় মানুষগুলকেও সাহায্য করে যাচ্ছেন তিনি। এর জন্য ক্রমশ তাঁরও অর্থনৈতিক অবস্থারও অবনতি ঘটছে। তবুও যাঁদের লকডাউনের জেরে রোজগার বন্ধ, তাঁদের থেকে সাহায্যের হাত ফেরাবেন না তিনি।

প্রকাশ রাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, “এই কঠিন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কাজে ফিরব। ফের উপার্জন করতে পারবো। কিন্তু এই অসহায় মানুষগুলোকে সাহায্য করা কখনই বন্ধ করবো না। যদি লোন নিয়েও সাহায্য করতে হয় তবে তাই করব”।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...