Thursday, March 19, 2026

লকডাউন: শ্রীরামপুরের সব বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসন

Date:

Share post:

করোনাকে বাগে আনতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। লকডাউন উপেক্ষা করে কোনও বিশেষ কারণ ছাড়াই অনেকেই রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে। সামাজিক দূরত্বকে থোড়াই কেয়ার করে বাজার করার হিড়িকে ভিড় জমছে বাজারগুলিতে। শ্রীরামপুরে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় থেকে করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। হুগলি জেলাকে বিশেষ নজরে রাখতে বেশ কিছু জায়গায়কে বাছাই করে কনটেনমেন্ট জোন করেছেন জেলাশাসক। তার মধ্যে শ্রীরামপুরও রয়েছে। বুধবারও শ্রীরামপুরে একজন করোনা আক্রান্তের সন্ধান মেলার পরেই আরও কড়া পদক্ষেপ নিল প্রশাসন। এবার থেকে  শ্রীরামপুরের সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, পুর এলাকায়, ওয়ার্ড ভিত্তিক ভেন্ডার নিয়োগ করে বাজার পৌঁছবে বাড়ি বাড়ি। এই সব ভেন্ডারদের কাছে সরকারি অনুমতিপত্র থাকবে। মুদির দোকান সকাল ১২ টা পর্যন্ত খোলা থাকছে। ওষুধের দোকান সহ অতি প্রয়জনীয় সামগ্রী এই নিয়মের বাইরে রাখা হচ্ছে।
শুধু তাই নয়, উপযুক্ত কারণ দেখাতে না পারলে বাইরে বের হওয়া নাগরিকদের গ্রেফতার পর্যন্ত করতে পারে পুলিশ।

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...