Thursday, March 19, 2026

বিতর্ক উস্কে প্রাক্তন নগরপালের সঙ্গে মুখ্যসচিবের তুলনা টানলেন দিলীপ

Date:

Share post:

বিস্ফোরক দিলীপ ঘোষ। বিতর্কিত মন্তব্যের জন্য তিনি সুপরিচিত। বুধবার সেই বিতর্ক আরও উস্কে দিলেন। এবার মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের তুলনা টেনে তিনি বললেন, মুখ্যসচিব আসলে রাজীব কুমার হতে চাইছেন। ওনার পরিণাম মুখ্যসচিবের মনে রাখা উচিত।

দিলীপ বলেন, মুখ্যসচিব রোজ ভুল তথ্য দিচ্ছেন। মানুষকে ভুল বোঝাচ্ছেন। ডাক্তাররা করোনায় মৃতের সংখ্যা জানাচ্ছেন। আর তিনি তা সঠিক নয় বলে মৃতের সংখ্যা কম করছেন। ডাক্তারদের থেকে তিনি বেশি বোঝেন! কেন্দ্রীয় দল আসার পর বললেন ঢুকতেই দেব না! তারপর কেন্দ্রের সচিবের পত্রবাণ আসার পর সোজা বৈঠকে ছুটেছেন। বলছেন, গেলে সাহায্য করব। মুখ্যসচিব সরকারি কর্তার মতো আচরণ করুন।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...