Sunday, June 28, 2026

দেশের কোন মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন? দিলীপের প্রশ্ন

Date:

Share post:

দেশের কোনও মুখ্যমন্ত্রী রাস্তায় নামেননি। আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে গণ্ডি কাটছেন, ত্রাণ বিলি করছেন, এখনও আবার দেখছি মাইকিং করছেন। লকডাউনের সমস্ত শর্ত তিনি নিজেই ভাঙছেন। ফলে লোকেও মানছেন না। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে। বললেন, কেন্দ্র প্রথমবার চিঠি দিয়ে যে জায়গাগুলোর উপর নজর দিতে বলেছিল, পরিহাসের বিষয় মুখ্যমন্ত্রী সেইসব জায়গায় মাইকিং করছেন। লোক যদি ঘরেই থাকে তাহলে কাদের বলতে ওখানে গেলেন? তার মানে ওখানে লোক বাইরে ঘুরছিল। কেন্দ্রীয় দল এলে যাতে ধরা পড়ে না যান, তাই এখন রাস্তায় বেরিয়েছেন। একটি সম্প্রদায়ের ভুল ঢাকতে গিয়ে উনি বাংলার দশ কোটি মানুষকে বিপদে ফেলছেন।

রাজ্যে কেন্দ্রীয় দল আসা নিয়ে বিতর্ক প্রসঙ্গে দিলীপ বলেন, প্রথমে অসহযোগিতা করা হলো। তারপর চিঠি পাঠানো হলো। তাতেও ব্যাখ্যা চাওয়া হলো। এরপর কেন্দ্রীয় আইন আর সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে দেওয়াতেই মুখ্যসচিব চলে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে। সাংসদ দিলীপের অভিযোগ, মুখ্যসচিব মিথ্যা তথ্য দিচ্ছেন।

কিট বিতর্ক প্রসঙ্গে দিলীপ বলেন, সারা পৃথিবী এই কিট ব্যবহার করছে। সব রাজ্য করছে। আর অভিযোগ শুধু এই রাজ্যের। যখন অভিযোগ করা হচ্ছিল টেস্ট হচ্ছে না, তখন বলা হলো কিট নেই। এরপর ৪০ হাজার কিট আসার পর ৭ হাজারের মতো টেস্ট হল। কেন এত কম? এবার বলা হলো ত্রুটিপূর্ণ কিট। ব্যাপারটা এইরকম যেন যেভাবে হোক টেস্ট না করা। মালদহে একজনও পজিটিভ নেই! এত তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে গেল! কিন্তু আমাদের দলের তরফে খবর ওখানকার সঠিক পরিস্থিতি মোটেই তা নয়! কী লুকোচ্ছেন মুখ্যমন্ত্রী? কাদের ক্ষতি করছেন? এদিন দিলীপ সারাক্ষণই ছিলেন আক্রমণের মেজাজে।

Related articles

ফের উচ্ছেদের নোটিশ! এবার শিয়ালদহ ও সুকান্ত সেতু এলাকা, প্রশ্নচিহ্নের সামনে বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা

আবার উচ্ছেদ। আবার নরকযন্ত্রণা। আবার বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা প্রশ্নচিহ্নের সামনে। বারবার জানানো সত্ত্বেও হকারদের পুনর্বাসনের কোনওরকম সুযোগ...

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...