Tuesday, June 9, 2026

মোবাইল থেকে সংক্রমণ! করোনা হাসপাতালে বন্ধ হতে পারে মোবাইল ব্যবহার

Date:

Share post:

করোনা হাসপাতালে বন্ধ হতে চলেছে মোবাইল ফোনের ব্যবহার। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমেও সংক্রমণের বাড়তে পারে। এই ভাবনা থেকেই হাসপাতালের অন্দরে বন্ধ হতে পারে মোবাইলের ব্যবহার। ইতিমধ্যেই জেলাশাসক, সিএমওএইচ ও করোনা হাসপাতালগুলির দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মোবাইল ব্যবহারের মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে। তাই নিয়ন্ত্রণ আনতে হবে মোবাইল ব্যবহারে। ফলে করোনা হাসপাতালগুলিতে মোবাইল ব্যবহার বন্ধ করা হতে পারে। চিকিৎসক, হাসপাতালের কর্মী থেকে রোগীর আত্মীয়রা কেউ ব্যবহার করতে পারবেন না মোবাইল। হাসপাতালে ঢোকার আগে গেটে মোবাইল জমা দিতে হবে রোগীর আত্মীয়দের। পরিবর্তে তাঁদের একটি কুপন দেওয়া হবে। হাসপাতাল থেকে বেরনোর সময়ে ওই কুপন দেখিয়ে মোবাইল ফেরত নিতে হবে।

হাসপাতালের মধ্যে যোগাযোগের জন্য প্রত্যেক ওয়ার্ডে ইন্টারকমের ব্যবস্থা করা হবে। পাশাপাশি থাকবে ল্যান্ডলাইন ফোনের সুবিধা। কন্ট্রোল রুমের একটি নির্দিষ্ট নম্বর অথবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নম্বর দেওয়া থাকবে রোগীর আত্মীয়দের। তবে এই সিদ্ধান্ত কার্যকর করার আগে হাসপাতালের সঙ্গে রোগী ও তাঁদের আত্মীয়দের যোগাযোগের বিষয়টি সুনিশ্চিত করা হবে। তবেই বাস্তবায়িত হবে এই সিদ্ধান্ত।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...