Wednesday, March 25, 2026

গ্রাহকদের জন্য সুখবর! ২ জিবি ডেটার তিনটি প্ল্যান জিওর

Date:

Share post:

করোনাভাইরাস রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ স্কুল থেকে অফিস। মানুষ নিজের কাজ সারছে বাড়িতে বসেই। স্কুল কলেজের পড়ুয়াদেরও চলছে ডিজিটাল ক্লাস। সবকিছুই চলছে ইন্টারনেটের ওপর নির্ভর করে।

সেই কারণে, দিনে ২ জিবি ডেটার তিনটি প্ল্যানে এনেছে রিলায়েন্স জিও। ২৪৯ টাকা, ৪৪৪ টাকা ও ৫৯৯ টাকার। এই প্ল্যানগুলির সঙ্গে দৈনিক ২ জিবি করে ডেটা ছাড়াও রয়েছে আরও কিছু অফার। এই মুহূর্তে ২৪৯ টাকার জিওর প্ল্যানটাই সবচেয়ে সস্তার। এই প্ল্যানে অন্য জিও নম্বরে আনলিমিটেড ফোনের সুযোগ রয়েছে। সেই সঙ্গে অন্য সংস্থার ফোনের জন্য পাওয়া যাচ্ছে ১ হাজার মিনিট এফইউপি। দিনে ১০০ এসএমএম ছাড়াও বিভিন্ন বিনোদন অ্যাপ ব্যবহারের সুবিধা। এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিনের।

৪৪৪ টাকার প্রিপেইড প্ল্যানে মিলছে ২ জিবি করে ডেটা, দিনে ১০০ এসএমএস, জিও নম্বরে আনলিমিটেড ফোনের সুযোগ রয়েছে এবং অন্য সংস্থার ফোনের জন্য পাওয়া যাচ্ছে ১ হাজার মিনিট এফইউপি। এই প্ল্যানটির মেয়াদ ৫৬ দিনের।

৫৯৯ টাকার প্ল্যানটিতে রয়েছে একই রকম সুবিধা তবে মেয়াদ ৮৪ দিনের।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...